Used Laptop কি দেখে কিনবেন?

Used Laptop BD

Used Laptop Bangladesh

বাংলাদেশে বিভিন্ন জায়গায় Used Laptop বা পুরাতন ল্যাপটপ বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়ের উপর নির্ভর করে পুরাতন ল্যাপটপের ব্যবসা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কম বাজেটে ভালো ল্যাপটপ নেয়াটা মানুষের টার্গেট থাকে, যার ফলে মানুষ পুরাতন ল্যাপটপ ক্রয় করে থাকে। কিন্তু পুরাতন ল্যাপটপ ক্রয় করার আগে একজন গ্রাহক ল্যাপটপের অনেক কিছু চেক করতে পারে না কারণ সে জানেনা। 

একটি কথা প্রচলিত রয়েছে যে, মানুষের মৃত্যু কখন আসবে এবং ইলেক্ট্রনিক্স জিনিস কখন নষ্ট হবে সেটা কেউ জানে না। কিন্তু যেহেতু আপনি পুরাতন জিনিস ক্রয় করবেন সে ক্ষেত্রে উপরওয়ালার কাছে ভরসা রেখে যেমন কিনতে হয়  তেমন যাচাই বাছাই করার একটি বিষয় রয়েছে। আজকে সেই বিষয় নিয়ে জানতে পারবেন যে কিভাবে পুরাতন ল্যাপটপ অথবা Used Laptop কি দেখে কিনবেন?

Used Laptop Bangladesh

Used Laptop যা দেখে কিনবেন নিচে বিস্তারিত

  • প্রথমেই আপনি যে পুরাতনা ল্যাপটপটি কিনবেন সেগুলো দেশের বাহিরের কিনা সেই বিষয়টা নিশ্চিত করুন, কারণ দেশের বাহিরের ল্যাপটপ গুলো দামে কম ও অরজিনাল পণ্য হিসেবে গণ্য করা হয় । পুরাতন ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে ল্যাপটপের Condition অথবা বাহ্যিক অবস্থা অনেকটা নির্ভর করে। ল্যাপটপের বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে ল্যাপটপ কেমন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে অনেকটা ধারণা পাওয়া যায়। ল্যাপটপের বডি ভালোভাবে পরীক্ষা করবেন এবং কোথাও ফাটল, ভাঙা অংশ, অতিরিক্ত স্ক্র্যাচ বা ডেন্ট আছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখুন। ল্যাপটপ ঠিকভাবে খুলছে ও বন্ধ হচ্ছে কিনা সেটিও চেক করুন।
  • ল্যাপটপের Display খুব ভালোভাবে পরীক্ষা করুন। কারণ পুরাতন ল্যাপটপের ক্রয় করার ক্ষেত্রে ল্যাপটপের Display Warenty পাবেন না। তাই অবশ্যই Display ভালোভাবে চেক করবেন। তাই ল্যাপটপের Display মধ্যে Dead Pixel, White Spot, Flickering বা Light Bleeding আছে কিনা ভালোভাবে চেক করুন।বিভিন্ন রঙের ছবি বা সাদা-কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে Display ভালোভাবে পর্যবেক্ষণ করুন।
  • Used Laptop-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Battery Health পরীক্ষা করা। চার্জ কতক্ষণ থাকে তা পরীক্ষা করুন। প্রয়োজনে Windows-এর Battery Report দেখে ব্যাটারির অবস্থা যাচাই করতে পারেন। এছাড়াও অনেক software রয়েছে যার মাধ্যমে ল্যাপটপের Battery Health ও Cycle Count পরীক্ষা করা যায়। একটি বিষয় খেয়াল রাখবেন আপনি যে পুরাতন ল্যাপটপটি নিতে চান সেই ল্যাপটপের Battery Health যেন ৭৫% উপরে হয় তাহলে ব্যাটারী ব্যাকআপ ভালো পাবেন, আর যদি ৭৫% থেকে কম হয় তাহলে সেই ল্যাপটপ না নেয়াটা উত্তম। আরো একটি বিষয় হচ্ছে যে কোনো ল্যাপটপের যদি Battery Report Cycle Count না দেখায় তাহলে ল্যাপটপটির মধ্যে অরজিনাল Battery নেই, তখন আপনি ল্যাপটপটি কিনবেন কিনা সেটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। Cycle Count কি ? সেটাও বলে দেই, Cycle Count হলো ল্যাপটপ কতবার চার্জ দেয়া হলো সেটার রিপোর্ট প্রধান করে কিন্তু ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন হলে তখন Cycle Count আর কাজ করবে না 0 দেখাবে।
  • পুরাতন ল্যাপটপ ক্রয় করার ক্ষেত্রে ল্যাপটপের Specification অনেকটা নির্ভর করে। তাই অফিস ও পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করার জন্য Intel Core i5/8th Gen বা তার উপরে Update Laptop গুলো নেয়ার চেষ্টা করবেন। ভারী কাজ, গ্রাফিক্স কাজ বা ভিডিও এডিটিংয়ের জন্য Intel Core i7 অথবা AMD Ryzen 7 ল্যাপটপগুলো নেয়ার চেষ্টা করবেন। সাধারণ ব্যবহারের করার জন্য Intel Core i3/10th Gen বা তার উপরে মডেলের ল্যাপটপ নেয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই কমপক্ষে হলেও RAM – 8GB এবং Storage – 256GB SSD নির্ভর করে ল্যাপটপ কিনবেন। SSD নির্ভর ল্যাপটপ অনেক দ্রুত কাজ করে। হার্ডডিস্ক টাইপ ল্যাপটপ Avoid করুন।
  • ল্যাপটপের কীবোর্ড ও টাচপ্যাড পরীক্ষা করুন, সব কীগুলো কাজ করছে কিনা পরীক্ষা করুন। টাচপ্যাডে ক্লিক, স্ক্রল ও কার্সর ঠিকমতো চলছে কিনা চেক করুন। ল্যাপটপের সব পোর্ট ঠিকমত কাজ করছে কিনা পরীক্ষা করুন। যেমন ধরুন USB Port, HDMI, Type-C, Audio Jack, SD Card Slot, LAN Port ইত্যাদি খুব ভালোভাবে পরীক্ষা করুন। Wi-Fi, Bluetooth ও Webcam ভালোভাবে পরীক্ষা করুন। Wi-Fi সংযোগ ঠিকভাবে কাজ করছে কিনা দেখুন। Bluetooth দিয়ে একটি ডিভাইস কানেক্ট করে পরীক্ষা করুন। Webcam ও Microphone চালু করে ভিডিও কলের মাধ্যমে টেস্ট করতে পারেন। উচ্চ ভলিউমে গান বা ভিডিও চালিয়ে স্পিকারের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা এবং কানে লাগে এমন কোনো বিকৃতি আওয়াজ হচ্ছে কিনা পরীক্ষা করুন। ল্যাপটপের চার্জ দেয়ার জন্য অরিজিনাল চার্জার থাকলে ভালো। নকল চার্জার দীর্ঘমেয়াদে ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করতে পারে।
  • ল্যাপটপ অরজিনাল কিনা যাচাই করা জন্য, ল্যাপটপের নিচে থাকা Serial Number এবং BIOS-এ থাকা Serial Number মিলিয়ে দেখুন। এতে ডিভাইসটি পরিবর্তিত হয়েছে কিনা কিছুটা বোঝা যায়। ল্যাপটপে যদি Windows ইনস্টল করা থাকে, তবে সেটি অ্যাক্টিভেটেড কিনা দেখে নিন। ল্যাপটপে Windows অরিজিনাল লাইসেন্স থাকলে ভবিষ্যতে সুবিধা হবে। আপনি যে ল্যাপটপটি নিতে চাচ্ছেন সেটি ১৫–২০ মিনিট ব্যবহার করে দেখুন। ল্যাপটপ অস্বাভাবিক গরম হলে বা ফ্যান থেকে অতিরিক্ত শব্দ এলে সেই ল্যাপটপ না নেয়াটা উত্তম। ল্যাপটপ হালকা গরম হলে ঠিক আছে, কিন্তু প্রয়োজনের চাইতে বেশি গরম হলে ল্যাপটপের মাদারবোর্ড অল্পতে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

Used Laptop কোথা থেকে কিনবেন?

Used Laptop কেনার জন্য বর্তমানে অনেক Laptop Shop রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে ল্যাপটপ এনে বাংলাদেশে বিক্রি করে, তাদের মাধ্যমে নেয়ার চেষ্টা করুন এর ফলে একটি সাপোর্ট তৈরী হবে ল্যাপটপের সমস্যা হলে তাদের শরণাপন্ন হতে পারবেন। বাংলাদেশের মিরপুরে, নিউ এলিফ্যান্ট রোড আল্পনা প্লাজা, মাল্টিপ্লান মার্কেট ইত্যাদি অনেক ল্যাপটপ মার্কেট রয়েছে যেখানে আপনি আপনার বাজেটের মধ্যে ভালো ও পুরাতন ল্যাপটপ ক্রয় করতে পারবেন।

Used Laptop কেনার সময় যেসব ব্র্যান্ড ভালো

  • Lenovo ThinkPad Laptop অতিরিক্ত প্রেসার দিয়ে কাজ করার জন্য খুব ভালো |
  • HP EliteBook/ProBook এই ল্যাপটপটিও দুর্দান্ত।
  • ASUS VivoBook ল্যাপটপগুলো খুবই ভালো।
  • Microsoft Surface ল্যাপটপগুলো নিতে পারেন এগুলো খুব ভালো পারফরম্যান্স দেয়
  • Dell ল্যাপটপ কম দামের গুলো না নেয়াটাই ভালো কারণ কম দামের গুলোর মধ্যে ডিসপ্লে ও ব্যাটারি সমস্যা হয়ে থাকে। এছাড়াও Dell এর কম দামের ল্যাপটপ গুলো বেশিরভাগ রং করা থাকে। তাই আপনার যদি Dell পছন্দ থাকে তাহলে আপনি Dell Latitude Series ল্যাপটপ গুলো নেয়ার চেষ্টা করবেন।

বাজারে আরো অনেক রকমের Used Laptop রয়েছে, সেগুলোর মধ্যে এই সিরিজগুলোর বিজনেস মডেল সাধারণত বেশি টেকসই এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দেয়।

শেষ কথা

Used Laptop কেনার সময় শুধু কম দাম দেখলে চলবে না। ভালোভাবে যাচাই বাছাই করে ক্রয় করলে পরিপূর্ণ বাজেটে নতুন ল্যাপটপের তুলনায় অনেক বেশি শক্তিশালী একটি ল্যাপটপ পাওয়া সম্ভব। তাই উপরের প্রতিটি বিষয় লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। এতে আপনার টাকা যেমন সাশ্রয় হবে, তেমনি ভবিষ্যতে অপ্রয়োজনীয় ঝামেলাও থেকে বাঁচা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *